ঢাকা | |

তুরস্কে ঐতিহাসিক অভ্যর্থনা পেলেন সালাহ

মিশরের জাতীয় ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ সালাহ তুরস্কের শীর্ষ ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছেছেন। চুক্তির আনুষ্ঠানিকতা
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৪:২০ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৪:২০ সময়
তুরস্কে ঐতিহাসিক অভ্যর্থনা পেলেন সালাহ

মিশরের জাতীয় ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ সালাহ তুরস্কের শীর্ষ ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছেছেন। চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে বুধবার তিনি তুরস্কে পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে পৌঁছানোর পর ট্রাবজোনস্পোরের জার্সি পরিহিত সালাহকে স্বাগত জানাতে হাজারো সমর্থক উপস্থিত হন। বিমানবন্দরে তিনি ভক্তদের শুভেচ্ছা জানান এবং ক্লাবের সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নতুন ক্লাবের সমর্থকদের উদ্দেশে সালাহ বলেন, খুব শিগগিরই তিনি ট্রাবজোন শহরে তাদের সামনে উপস্থিত হবেন। এরপর তিনি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্য বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে ট্রাবজোনস্পোর কর্তৃপক্ষ সালাহের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছিল। ক্লাবের চেয়ারম্যান জানান, বৃহস্পতিবার ট্রাবজোন শহরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।


স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে ট্রাবজোনস্পোরে যোগ দিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলার। যদিও চুক্তির আর্থিক শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি তুর্কি সুপার লিগের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত দলবদলগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্য একটি তুর্কি ক্লাবের সঙ্গে আলোচনা এগোয়নি। সেই সুযোগ কাজে লাগিয়ে ট্রাবজোনস্পোর সালাহকে দলে ভেড়ানোর পথে এগিয়ে যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!