ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

অবশেষে সৈকতের পদত্যাগপত্র কার্যকর করলো বিসিবি

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। গত বছরের
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৩১ সময়
অবশেষে সৈকতের পদত্যাগপত্র কার্যকর করলো বিসিবি

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। গত বছরের এপ্রিলে জমা দেওয়া তার পদত্যাগপত্র অবশেষে চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর করেছে ক্রিকেট বোর্ড। যদিও এক বছর আগেই চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সৈকত, সে সময় বোর্ড তার আবেদন গ্রহণ করেনি। ফলে এতদিন তিনি আগের চুক্তির আওতায় দায়িত্ব পালন করার পাশাপাশি বেতন-ভাতাও পেয়ে আসছিলেন। শেষ পর্যন্ত এক বছর পর তার পদত্যাগ কার্যকর হওয়ায় বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের চুক্তির আনুষ্ঠানিক ইতি ঘটল।


দেশের এই অভিজ্ঞ আম্পায়ার আগে থেকেই জানিয়েছিলেন, নতুন চুক্তিভিত্তিক কাঠামোয় থাকতে তিনি আগ্রহী নন। তবে আন্তর্জাতিক দায়িত্বের পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং চালিয়ে যেতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ আম্পায়ার প্যানেলের সদস্য হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, দেশের ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন অনিয়ম ও বিতর্কের কারণেই বোর্ডের চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায়।


২০২৫ সালের ২১ এপ্রিল একটি ঘরোয়া লিগের ম্যাচে এক ক্রিকেটারের শাস্তি কমানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। যদিও তখন সেটি কার্যকর হয়নি, এবার আনুষ্ঠানিকভাবে তার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান