ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

শহীদ মিনারে ফুল দেওয়ার ভিডিও ছড়ানোর পরদিনই গ্রেপ্তার আওয়ামী লীগ সমর্থক

সখীপুর পৌর শহরের উত্তরা মোড় এলাকা থেকে জাহিদ ইকবাল জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫২ সময়
শহীদ মিনারে ফুল দেওয়ার ভিডিও ছড়ানোর পরদিনই গ্রেপ্তার আওয়ামী লীগ সমর্থক

সখীপুর পৌর শহরের উত্তরা মোড় এলাকা থেকে জাহিদ ইকবাল জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তাকে আটক করে পুলিশ। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক হিসেবে পরিচিত।গ্রেপ্তার জাহিদ ইকবাল জাহাঙ্গীর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শ. ম. আলী আজগরের ছেলে এবং একসময় কৃষক শ্রমিক জনতা লীগ-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক বছর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এ যোগ দিলেও বর্তমানে কোনো দলীয় পদে নেই বলে জানা গেছে।


পুলিশ জানায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–সংক্রান্ত একটি হামলার মামলায় তিনি আসামি ছিলেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিম্ন আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়। ৩৮ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন। এর আগে শনিবার ভোরে তিনি একা সখীপুর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনা তৈরি করে।


এ বিষয়ে সখীপুর থানা পুলিশর ওসি হেলাল উদ্দিন জানান, পাশের বাসাইল থানার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, গত বছরের ১২ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন দেওয়ার মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।


স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেন, তিনি পৌর আওয়ামী লীগের সদস্য নন এবং শহীদ মিনারে ফুল দেওয়ার বিষয়টিও ব্যক্তিগত উদ্যোগে করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ