ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া ‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বাজার মনিটরিং, চার প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয় কর্তৃক বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৫ সময়
সিদ্ধিরগঞ্জে বাজার মনিটরিং, চার প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয় কর্তৃক বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার চারটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে চিটাগাং রোড হাজী আহসানউল্লাহ কাঁচাবাজার ও সিদ্ধিরগঞ্জপুল খাজা মার্কেট কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।


অভিযানকালে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করায় মনির স্টোর, মৌলিক স্টোর অ্যান্ড মসলা ঘর ও আল মদিনা স্টোরসহ চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ এবং জেলা পুলিশ নারায়ণগঞ্জ-এর সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানান অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম