ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

মেঘনা-তেঁতুলিয়া দুই মাস মাছ ধরা বন্ধ, বিপাকে দুই লক্ষাধিক জেলে পরিবার

মাছের উৎপাদন বৃদ্ধি ও ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম নিশ্চিত করতে মার্চ থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৭ সময়
মেঘনা-তেঁতুলিয়া দুই মাস মাছ ধরা বন্ধ, বিপাকে দুই লক্ষাধিক জেলে পরিবার

মাছের উৎপাদন বৃদ্ধি ও ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম নিশ্চিত করতে মার্চ থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুই মাসের জন্য মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে প্রায় দুই লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়বেন এবং তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়বে। সরকারের পক্ষ থেকে ৯০ হাজার জেলে পরিবারের জন্য চাউল বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে, জেলেরা অভিযোগ করছেন যে, এই চাউল সঠিক সময়ে বিতরণ করা হয় না এবং প্রকৃত জেলেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। এছাড়া, অনেক জেলে এনজিওগুলোর ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় আছেন।


মৎস্য বিভাগের তথ্যমতে, প্রতি বছরের মতো এবছরও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীতে ১০০ কিলোমিটার এবং ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীতে ৯০ কিলোমিটারসহ মোট ১৯০ কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।


জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানিয়েছেন, নিষেধাজ্ঞাকালীন ৯০ হাজার ২১৩ জন নিবন্ধিত জেলেকে মাসে ৪০ কিলোগ্রাম করে সরকারি চাউল দেওয়া হবে এবং ১৩ হাজার ৬০০ জেলেকে বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে, জেলেরা দাবি করছেন, চাউল বরাদ্দের পাশাপাশি তাদের অন্যান্য উপকরণের জন্য নগদ অর্থ দেওয়ার প্রয়োজন।


এছাড়া, অনিবন্ধিত প্রায় অর্ধলক্ষ জেলের জন্যও সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে মৎস্যজীবীরা, যারা বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা