ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

সে গ্রহও নয়, নক্ষত্রও নয়: দাবি বিজ্ঞানীদের

তার পরিচয় ঠিক কী হওয়া উচিত, জানা নেই। সে গ্রহও নয়, নক্ষত্রও নয়। তবে গ্রহের মতোই একটি নক্ষত্রকে
  • আপলোড সময় : ২১ জুন ২০২৩, দুপুর ১১:২১ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৩, দুপুর ১১:২১ সময়
সে গ্রহও নয়, নক্ষত্রও নয়: দাবি বিজ্ঞানীদের সে গ্রহও নয়, নক্ষত্রও নয়: দাবি বিজ্ঞানীদের

তার পরিচয় ঠিক কী হওয়া উচিত, জানা নেই। সে গ্রহও নয়, নক্ষত্রও নয়। তবে গ্রহের মতোই একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সে। তার উত্তাপ সূর্য-পৃষ্ঠের থেকেও বহু গুণ বেশি! বিশ্ব-ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে নানা রহস্য। তবু প্রায় ১৪০০ আলোকবর্ষ দূরের এই মহাজাগতিক বস্তুটিকে চাক্ষুষ করে হতচকিত মহাকাশ বিজ্ঞানীরা।

ছোটখাট চেহারার বাদামী রঙের বস্তুটির পরিচয় বর্তমানে নক্ষত্র গ্রহের মাঝামাঝি কিছু। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বস্তুটির সঙ্গে তার নক্ষত্রের দূরত্ব একেবারেই কম। কক্ষপথ তারার এত কাছে, যে এর উত্তাপ ৮০০০ কেলভিন অর্থাৎ ৭৭২৭ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এতটাই গরম যে এর অণুগুলি স্থির অবস্থায় থাকতে পারে না, ভেঙে ছড়িয়ে ছিটিয়ে যায়বায়ুমণ্ডলে সৌরপৃষ্ঠের তাপমাত্রা ৫৭৮৮ কেলভিন। বিজ্ঞানীদের মতে, নক্ষত্রকে প্রদক্ষিণকারী এত উত্তপ্তগ্রহেরখোঁজ আগে কখনও মেলেনি।

এই অনুসন্ধান পর্বের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক বিজ্ঞানী দলটির নেতৃত্বে রয়েছেন ইজ়রায়েলেরওয়েজ়ম্যান ইনস্টিটিউট অব সায়েন্স’-এর জ্যোতির্বিজ্ঞানী নামা হালাকোন। তিনি মহাজাগতিক বস্তুটির নাম দিয়েছেনডব্লিউডি০০৩২-৩১৭বি এই সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হতে চলেছেনেচার অ্যাস্ট্রোনমিজার্নালে।

বিজ্ঞানী দলটি জানিয়েছে, এই আবিষ্কারের সূত্রে বৃহস্পতির মতো দৈত্যাকার উত্তপ্ত গ্যাসীয় পিণ্ডকে বোঝা সম্ভব হবে। প্রকাণ্ড নক্ষত্রের চরিত্র বিশ্লেষণ করা যাবে। যে সব গ্রহ নক্ষত্রের একেবারে কাছে থেকে প্রদক্ষিণ করে, তাদের প্রবল অতিবেগুনী রশ্মির সম্মুখীন হতে হয়। এর জেরে ধরনের গ্রহের বায়ুমণ্ডলেরবাষ্পীভূতহয়ে যাওয়ার মতো অবস্থা হয়, অণুগুলি স্থায়ীত্ব পায় না, ভেঙে যায়। ধরনের প্রতিকূল পরিবেশ সম্পর্কে যে স্বল্প তথ্য রয়েছে, তার মধ্যে অন্যতম কেইএলটি-৯বি। সাম্প্রতিক কালে এই এক্সোপ্ল্যানেট (সৌরপরিবারের বাইরে থাকা কোনও গ্রহ) সম্পর্কে জানা গিয়েছে। এর তারার দিকে থাকা অংশের তাপমাত্রা ৪৬০০ কেলভিন, যা বহু নক্ষত্রপৃষ্ঠের থেকে বেশি উত্তপ্ত। কিন্তু নক্ষত্র-সঙ্গীডব্লিউডি০০৩২-৩১৭বিসব রেকর্ড ভেঙে দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান