ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লি হাইকমিশন ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন ৯৭ মিনিটে দুর্দান্ত সেভ, বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার হাতে কোলো কোলোর শিরোপা সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের

বুরুন্ডির সামরিক ঘাঁটির বিস্ফোরণ, হতাহত ৭০

বুরুন্ডির অর্থনৈতিক রাজধানী বুজুম্বুরায় একটি সামরিক ঘাঁটির প্রধান গোলাবারুদের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) ঘটে
  • আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৭ সময়
বুরুন্ডির সামরিক ঘাঁটির বিস্ফোরণ, হতাহত ৭০

বুরুন্ডির অর্থনৈতিক রাজধানী বুজুম্বুরায় একটি সামরিক ঘাঁটির প্রধান গোলাবারুদের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫৭ জন। নিহত ও আহতদের মধ্যে কয়েকজন সেনাসদস্যও রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, বুজুম্বুরার মুসাগা এলাকায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান গোলাবারুদ ডিপোতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ বিস্ফোরণে রূপ নেয়। বিস্ফোরণের তীব্রতায় সামরিক ঘাঁটির আশপাশের কয়েকটি বসতবাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও এলাকায় পানির সংকট থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়।


প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে এবং মুহূর্তের মধ্যে তা গোলাবারুদের মজুতে ছড়িয়ে পড়ে। এতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন আহতদের হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতদের সবাই বেসামরিক হওয়ায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।


সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী