ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গানবাজনা করায় বিয়েবাড়িতে হামলা, বরসহ আহত ১০ ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের জন্য: মঈন খান সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার

বাবার বক্তব্যের কারণে ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক দুই অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যুবরাজ সিং। তবে
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
বাবার বক্তব্যের কারণে ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক দুই অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যুবরাজ সিং। তবে বিষয়টি তার নিজের মন্তব্য নয়, বরং তার বাবা যোগরাজ সিংয়ের বিতর্কিত বক্তব্যকে ঘিরে। সম্প্রতি এক পডকাস্টে যুবরাজ বলেন, তার বাবার মন্তব্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি ব্যক্তিগতভাবে এসব বক্তব্যকে সমর্থন করেন না। একই সঙ্গে তিনি কপিল ও ধোনির কাছে দুঃখ প্রকাশ করেন।


যোগরাজ সিং দীর্ঘদিন ধরেই কপিল দেব ও ধোনিকে নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে আসছেন। তিনি দাবি করেন, কপিলের কারণে যুবরাজের ক্রিকেট ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ধোনির জন্য তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। এই প্রসঙ্গে যুবরাজ স্পষ্ট করে বলেন, কপিল দেব একজন কিংবদন্তি ক্রিকেটার এবং অধিনায়ক ছিলেন। তার বাবার সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিরোধ আছে কি না, তা তিনি জানেন না।


ধোনির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, তিনি ধোনির সঙ্গে খেলেছেন এবং তাদের সম্পর্ক ভালো ছিল, তাই বাবার মন্তব্য তাকে ব্যক্তিগতভাবেও অস্বস্তিতে ফেলে। সবশেষে যুবরাজ জানান, তিনি বাবাকে এসব মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ করেছেন এবং কপিল ও ধোনির কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!