ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস অনলাইন ও অফলাইন নিয়ে নির্দেশনা জানা যাবে আজ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আজ রোববার আলাদা নির্দেশনা দিতে যাচ্ছে
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫১ সময়
শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস অনলাইন ও অফলাইন নিয়ে নির্দেশনা জানা যাবে আজ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আজ রোববার আলাদা নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, পরিস্থিতি বিবেচনায় শিক্ষা খাতে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রমজান ও ঈদের দীর্ঘ ছুটি শেষে ২৯ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও জ্বালানি সাশ্রয়ের চাপ সামলাতে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার প্রস্তুতি চলছে।


শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস চালু রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনায় আছে। প্রস্তাব অনুযায়ী, জোড়-বিজোড় দিন ভিত্তিতে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস হতে পারে। তবে অনলাইন ক্লাস হলেও শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করবেন এবং ব্যবহারিক ক্লাসগুলো সশরীরেই অনুষ্ঠিত হবে। শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেটি নিশ্চিত করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।


এছাড়া শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব বাস শিক্ষাপ্রতিষ্ঠান বিনা শুল্কে আমদানি করতে পারবে বলে জানানো হয়েছে। বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক নির্ধারণের কথাও রয়েছে, তবে শর্ত থাকবে বাসগুলো অবশ্যই নতুন হতে হবে।


এর আগে জ্বালানি সংকটের কারণে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংক ও শপিংমলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন কী সিদ্ধান্ত আসে, সেদিকেই সবার নজর রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা