ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গানবাজনা করায় বিয়েবাড়িতে হামলা, বরসহ আহত ১০ ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের জন্য: মঈন খান সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার

সরকার থেকে ১ লাখ টাকা করে পুরস্কার পেলেন সাফজয়ী যুবারা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ ফুটবল দলকে সোমবার (৬ এপ্রিল) আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। আন্তর্জাতিক
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৪ সময়
সরকার থেকে ১ লাখ টাকা করে পুরস্কার পেলেন সাফজয়ী যুবারা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ ফুটবল দলকে সোমবার (৬ এপ্রিল) আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে ১ লাখ টাকা নগদ অর্থ, বিশেষ ক্রীড়া কার্ড এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মিঠু চৌধুরী উচ্ছ্বসিত হয়ে বলেন, “নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোনো ফুটবল দল হিসেবে আমরা এই শিরোপা জিতেছি। আমাদের একটি বড় ইচ্ছা আছে এই ট্রফিটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার। আমরা উনার সাথে দেখা করে এই অর্জনের আনন্দ ভাগ করে নিতে চাই।”


বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দলের প্রতি প্রশংসা জানিয়ে বলেন, “তিনি আমাদের সব খেয়াল রাখছেন এবং জাতীয় দলের পাশাপাশি আমাদেরও ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করেছেন। এমন সুযোগ-সুবিধা ও পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো ফলাফল আনতে পারব।”


সূত্র: জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!