ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন, ২টি বগি ভস্মীভূত

টাঙ্গাইলের সদর উপজেলায় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। আগুনে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৩, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৩, সকাল ৯:৪৫ সময়
‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন, ২টি বগি ভস্মীভূত ছবি: সংগৃহীত


টাঙ্গাইলের সদর উপজেলায় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। আগুনে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।


গত বুধবার  দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে টাঙ্গাইল থেকে ঢাকাগামী  ওই ট্রেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ সময় বগিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া জানান, রাত ৩টার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ওই ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এ সময় ওই ট্রেনের তিনটি বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।


বগিতে অগ্নিকাণ্ডের আগে ওই রেলস্টেশনে কয়েকজনকে হাঁটতে দেখা গেছে বলে জানান ওই বুকিং মাস্টার।


বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে পঞ্চম ধাপে আবারও বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ আন্দোলনে শরিক দলগুলোও অংশ নিচ্ছে।


রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন।


পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত ১০ নভেম্বর সকাল ৬টায়। চতুর্থ দফায় ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করে দলটি। পঞ্চম দফার অবরোধ কর্মসূচি চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান