ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নওগাঁর মান্দায় গাছ থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে ১৬ বছর বয়সী এক কিশোরের
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৬ সময়
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নওগাঁর মান্দায় গাছ থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের নূর ইসলামের ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সে একটি দোকানে থাই গ্লাস মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাজারের একটি দোকানের পাশে একটি গাছে আর্জেন্টিনার পতাকা টাঙানো ছিল। পতাকাটি নামানোর জন্য গাছে ওঠে মোশাররফ। এ সময় গাছটির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে সে। এতে মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় কিশোরটি।


পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান