ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবিতে প্রবেশে জরুরি নির্দেশনা

পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার
  • আপলোড সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪১ সময়
  • আপডেট সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪১ সময়
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবিতে প্রবেশে জরুরি নির্দেশনা

পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) রাত থেকেই ক্যাম্পাসে যানবাহন চলাচলে কড়াকড়ি থাকবে বলে জানানো হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ—শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল এবং উদয়ন স্কুল—সোমবার রাত ১০টা থেকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।


তবে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ এবং দুপুর ১২টার পর থেকে দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুলের প্রবেশপথ খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে নীলক্ষেত ছাড়া উদয়ন স্কুলের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। স্টিকারযুক্ত যানবাহন শুধু নীলক্ষেত ও উদয়ন স্কুলের দিক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। জরুরি সেবার যানবাহন—অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি—ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।


নববর্ষের দিন বিকেল ৫টা থেকে ক্যাম্পাস এলাকায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় বহিরাগতরা শুধু বের হতে পারবেন, প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত স্থানে সব ধরনের আয়োজন মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে এবং এরপর কোনো কার্যক্রম চালানো যাবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ