ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১২ আমল কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আবদুল্লাহ রানা ‘শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো’ জামায়াত নেতার বাড়িতে মিললো ৯৬ বস্তা সরকারি চাল রাতের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে বাসা ভাড়ার বিনিময়ে স্ত্রী-কন্যাকে ধর্ষণের অনুমতি: স্বামী ও বাড়িওয়ালা গ্রেপ্তার চাহিদার চেয়ে বেশি গরু জামালপুরে, অনলাইনেও চলছে বেচাকেনা পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন অভিযুক্ত মঈন: র‍্যাব ডিজি

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন পাঁচ
  • আপলোড সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৫ সময়
৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন অভিযুক্ত মঈন: র‍্যাব ডিজি

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে নিশ্চিত করেছে র‌্যাব। সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনা পার্কে বাংলা নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ এ তথ্য জানান।


তিনি বলেন, চাঁদা না দেওয়ায় অভিযুক্ত মঈন উদ্দিন ও তার সহযোগীরা হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দেন এবং সেখানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। পরে র‌্যাব অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মঈন উদ্দিন, সুমন, লিটন, ফালান মিয়া, রুবেল, স্বপন কাজী এবং শাওন হোসেন।


ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার রাতে একদল লোক হাসপাতাল এলাকায় প্রবেশ করে কর্মকর্তাদের হুমকি দেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেন। অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক প্রভাব বিস্তার ও চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন। র‌্যাব জানায়, অভিযুক্তরা একটি সংগঠনের পরিচয় ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ প্রয়োগের চেষ্টা করেন এবং মিথ্যা প্রচারণাও চালান।


র‌্যাব মহাপরিচালক আরও বলেন, কোনো অপরাধীই রাজনৈতিক বা সামাজিক পরিচয় ব্যবহার করে আইনের ঊর্ধ্বে যেতে পারবে না। জনসেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না।


বর্তমানে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ