ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন জাবির দুই ছাত্রদল নেতা জামালপুরে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২ গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড, ডারউইনে ধুঁকছে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা

আসন্ন বিশ্বকাপকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই আইনি জটিলতায় পড়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৪ সময়
বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা

আসন্ন বিশ্বকাপকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই আইনি জটিলতায় পড়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড-এর বরাত অনুযায়ী, খেলাধুলা ও সংগীত ইভেন্ট আয়োজনকারী প্রতিষ্ঠান ‘ভিআইডি’ এ মামলা করেছে।


প্রতিষ্ঠানটির দাবি, গত বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। প্রায় ৭০ লাখ ডলারের বিনিময়ে ম্যাচ দুটির একক স্বত্ব কিনেছিল ভিআইডি। চুক্তি অনুযায়ী, চোট না থাকলে প্রতিটি ম্যাচে লিওনেল মেসিকে অন্তত ৩০ মিনিট মাঠে থাকতে হবে—এমন শর্ত ছিল।


তবে অভিযোগ অনুযায়ী, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিকে মাঠে দেখা যায়নি; বরং তিনি দর্শক হিসেবে হার্ড রক স্টেডিয়ামের ভিআইপি সুইটে উপস্থিত ছিলেন। যদিও পরদিনই তিনি ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে দুটি গোল করেন। অন্যদিকে, পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি ভেন্যু পরিবর্তন নিয়েও অভিযোগ তুলেছে ভিআইডি। শিকাগোর সোলজার ফিল্ডের পরিবর্তে ম্যাচটি ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যার ফলে দর্শক ধারণক্ষমতা কমে গিয়ে আয় হ্রাস পায় বলে দাবি তাদের।


এছাড়া আয়োজক প্রতিষ্ঠানটির অভিযোগ, ক্ষতি পুষিয়ে দিতে চীনে প্রীতি ম্যাচ আয়োজনের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ