ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

মন খারাপ করে ভাবি, কবে আমি আমার সন্তানদের বাবাকে বিক্রি করেছি: গুলতেকিন খান

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান নিজের লেখা স্মৃতিচারণমূলক বই প্রকাশ না করার সিদ্ধান্তের কারণ জানিয়ে
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১০ সময়
মন খারাপ করে ভাবি, কবে আমি আমার সন্তানদের বাবাকে বিক্রি করেছি: গুলতেকিন খান

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান নিজের লেখা স্মৃতিচারণমূলক বই প্রকাশ না করার সিদ্ধান্তের কারণ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ফেসবুকে ব্যক্তিগত জীবনের কিছু স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করলে সেগুলো পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। পরে একজন প্রকাশক সেগুলো বই আকারে প্রকাশের প্রস্তাব দেন। এরপর তিনি পরিবার, আত্মীয়-পরিজন ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে লেখা শুরু করেন, যেখানে প্রয়াত হুমায়ূন আহমেদের সঙ্গে সম্পর্কিত কিছু স্মৃতিও উঠে আসে।


তিনি আরও উল্লেখ করেন, একটি লেখায় ব্যক্তিগত জীবনের একটি দুঃখজনক অভিজ্ঞতা প্রকাশ করার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। সেখানে একটি মন্তব্য তাকে গভীরভাবে আহত করে, যেখানে বলা হয় তিনি সাবেক স্বামীর নাম ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। ওই ঘটনার পর তিনি সংশ্লিষ্ট পোস্টটি মুছে ফেলেন এবং কিছুদিন লেখালেখি থেকেও বিরত থাকেন। পরবর্তীতে প্রকাশকের সঙ্গে বই প্রকাশ নিয়ে আলোচনা চললেও তার ছেলে নুহাশ হুমায়ূন মত দেন, বইটি মূলত তার বাবাকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এবং এতে বিতর্ক সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনা করে গুলতেকিন খান শেষ পর্যন্ত বইটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেন।


স্ট্যাটাসে তিনি আরও বলেন, তিনি প্রয়াত হুমায়ূন আহমেদের ভক্তদের অনুভূতিতে আঘাত দিতে চান না। পাশাপাশি তিনি জানান, জীবনের নানা ঘটনার জন্য তিনি সাবেক স্বামীকে আগেই ক্ষমা করে দিয়েছেন এবং অতীত নিয়ে না ভেবে সামনে এগিয়ে যেতে চান। শেষে তিনি প্রকাশকের প্রতি দুঃখ প্রকাশ করে জানান, বই প্রকাশের জন্য যে ব্যয় হয়েছে, তা পরিশোধ করতেও তিনি প্রস্তুত আছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল