ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের সামনে ফটোসেশন করলো শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের করা ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ শীর্ষক দেয়াল লিখনের সামনে দাঁড়িয়ে ফটোসেশন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের সামনে ফটোসেশন করলো শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের করা ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ শীর্ষক দেয়াল লিখনের সামনে দাঁড়িয়ে ফটোসেশন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে এই দৃশ্য দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই দেয়াল লিখনের সামনে ছাত্রশিবির নেতাকর্মীরা ছবি তোলেন এবং বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা তৈরি হয়। এ বিষয়ে রাবি ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, তারা ওই পথে যাওয়ার সময় চা খেতে যাচ্ছিলেন। তার ভাষায়, “ছাত্রদলের ভাইয়েরা কষ্ট করে দেয়াল লিখন করেছে, সেটার পাশে আমরা ছবি তুলেছি। আমরা তাদের দাবির সঙ্গে একমত— গুপ্ত রাজনীতির কোনো সুযোগ নেই। যারা দেশের মাটিতে থেকে রাজনীতি করে না, মানুষ তাদের গ্রহণ করে না।”


অন্যদিকে, রাবি ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, ছাত্রশিবিরকে গুপ্ত সংগঠন বলা ঠিক নয়। তার দাবি, সংগঠনটি ক্যাম্পাসে প্রকাশ্য কর্মসূচি হিসেবে ক্যারিয়ার গাইডলাইন, প্রকাশনা উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, গোলটেবিল বৈঠকসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি রাকসু ও হল সংসদেও তাদের প্রতিনিধি নির্বাচিত হয়েছে।


তিনি আরও বলেন, যারা অতীতে গোপন রাজনীতি করেছে, তারাই এখন ‘গুপ্ত’ শব্দ ব্যবহার করছে। তাদের নেতাকর্মীরা দেশের ভেতরেই ছিলেন এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। এর আগে, চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাবি ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। পরে বুধবার সকালে জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে দেয়াল লিখন কর্মসূচি পালন করে সংগঠনটি।


রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ক্যাম্পাসে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি নিশ্চিত করতে হবে। তার মতে, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল