ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গানবাজনা করায় বিয়েবাড়িতে হামলা, বরসহ আহত ১০ ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের জন্য: মঈন খান সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার

বিশ্বকাপে মেসির সঙ্গে ‘জর্ডানের মেসির’ লড়াইয়ের অপেক্ষা

প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে জর্ডান। এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মৌসা আল-তামারি,
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময়
বিশ্বকাপে মেসির সঙ্গে ‘জর্ডানের মেসির’ লড়াইয়ের অপেক্ষা

প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে জর্ডান। এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মৌসা আল-তামারি, যিনি ‘জর্ডানের মেসি’ নামেই পরিচিত। ২৮ বছর বয়সী এই রাইট উইঙ্গার বর্তমানে ফ্রান্সের ক্লাব রেঁনের হয়ে খেলছেন। তার দুর্দান্ত পারফরম্যান্স ও আক্রমণভাগে কার্যকর ভূমিকার কারণে তাকে তুলনা করা হয় আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে।


এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে জর্ডানের প্রতিপক্ষ আর্জেন্টিনা, আলজেরিয়া ও অস্ট্রিয়া। ২৭ জুন আর্লিংটনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে দেখা যাবে ‘আসল মেসি’ ও ‘জর্ডানের মেসি’র লড়াই। ১৯৯৭ সালে জন্ম নেওয়া আল-তামারির ফুটবল ক্যারিয়ার শুরু হয় জর্ডানের শাবাব আল-ওরদোন ক্লাবের বয়সভিত্তিক দলে। ২০১৮ সালে ইউরোপে পাড়ি জমান তিনি এবং সাইপ্রাসের অ্যাপোয়েল নিকোশিয়া ক্লাবে যোগ দেন। সেখানে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ‘জর্ডানের মেসি’ উপাধি অর্জন করেন।


পরবর্তীতে বেলজিয়ামের লিগে খেলে ফ্রান্সের মঁপেলিয়ের ক্লাবে দুই মৌসুম কাটান। এরপর যোগ দেন রেঁনেতে। বাঁ পায়ের দক্ষতা, গতি ও ড্রিবলিংয়ে তিনি আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। জাতীয় দলের জার্সিতে ৯০ ম্যাচে ২৪ গোল করা আল-তামারি জর্ডানকে ২০২৬ বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা রাখেন। এছাড়া ২০২৪ এশিয়ান কাপের ফাইনালে ওঠার পথেও তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।


এখন বিশ্বকাপের মঞ্চে সবার নজর ‘জর্ডানের মেসি’র দিকে—তিনি কি পারবেন নিজের নামের মতোই আলো ছড়াতে?

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!