ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লিটন-শান্তদের প্রশংসায় নাফিস জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ হকার পুনর্বাসনে ছয়টি মাঠ নির্ধারণ করা হয়েছে: ডিএনসিসি প্রশাসক সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ ‘ধুরন্ধর’কে পেছনে ফেলে আয়ের শীর্ষে ‘ভূত বাংলা’ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ? পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পিএসএলের মাত্র এক ম্যাচ মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শকরা ‘৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী’

‘ধুরন্ধর’কে পেছনে ফেলে আয়ের শীর্ষে ‘ভূত বাংলা’

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ভূত বাংলা মুক্তির এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। দেশীয়
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫১ সময়
‘ধুরন্ধর’কে পেছনে ফেলে আয়ের শীর্ষে ‘ভূত বাংলা’

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ভূত বাংলা মুক্তির এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আন্তর্জাতিক বাজারে আয়েও এগিয়ে রয়েছে এই সিনেমা। রণবীর সিং অভিনীত ধুরন্ধর দ্য রিভেঞ্জ-কে পেছনে ফেলে আয় তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘ভূত বাংলা’।


প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৭ এপ্রিল মুক্তি পাওয়া ‘ভূত বাংলা’ মুক্তির এক সপ্তাহের মধ্যেই দর্শক চাহিদার দিক থেকে সেরা আয় করা সিনেমাগুলোর তালিকায় উঠে এসেছে। গত ২২ এপ্রিল সিনেমাটি আয় করেছে প্রায় ২ লাখ ৬০ হাজার ডলার, যেখানে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এর আয় ছিল মাত্র ৯৩ হাজার ডলার। প্রেক্ষাগৃহের সংখ্যাতেও এগিয়ে ‘ভূত বাংলা’। হলিউডের প্রায় ৫০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে, বিপরীতে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ চলছে প্রায় ১৫৮টি প্রেক্ষাগৃহে।


রহস্যময় এক প্রাসাদ ও ভৌতিক ঘটনাকে ঘিরে নির্মিত ‘ভূত বাংলা’র গল্পে রয়েছে ভয় ও হাসির মিশেল। ‘বধূসুর’ চরিত্রকে কেন্দ্র করে এগিয়ে যায় সিনেমার কাহিনি, যেখানে একের পর এক অদ্ভুত ও আতঙ্কজনক ঘটনা ঘটতে থাকে। সিনেমাটি পরিচালনা করেছেন প্রিয় দর্শন। যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর এবং অক্ষয় কুমার। এতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল, টাবু, মিথিলা পালকর, রাজপাল যাদব এবং যিশু সেনগুপ্ত।


ভয় ও বিনোদনের সমন্বয়ে নির্মিত এই সিনেমা দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট