ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বর্তমান প্রজন্মের তরুণরা অনেকটা ‘ইনস্ট্যান্ট কফির’ মতো: শিক্ষামন্ত্রী তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূকে মারধরের অভিযোগ এনজিওকর্মীদের বিরুদ্ধে প্রথমবার মোকাবিলার পর বৈভবের ভক্ত হয়ে গেছেন কামিন্স বন্ধু ট্রাম্পের ডিনারে হামলার ঘটনায় নিন্দা জানালেন মোদি আবারও পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী অজ্ঞাত স্থান থেকে মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে মন্ত্রণালয়ে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রতিনিধিদল সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে বাধা নেই তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

প্রথমবার মোকাবিলার পর বৈভবের ভক্ত হয়ে গেছেন কামিন্স

অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স বলেছেন, ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী তার নতুন প্রিয় খেলোয়াড়। মাত্র ১৫ বছর বয়সী
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১২ সময়
প্রথমবার মোকাবিলার পর বৈভবের ভক্ত হয়ে গেছেন কামিন্স

অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স বলেছেন, ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী তার নতুন প্রিয় খেলোয়াড়। মাত্র ১৫ বছর বয়সী এই ব্যাটারের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন তিনি। শনিবার (২৫ এপ্রিল) সাইরাজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ৩৭ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। তার ইনিংসে ছিল ১২টি ছক্কা, যা টি-টোয়েন্টি ক্রিকেটে তার দ্বিতীয় সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র ২৬ ম্যাচেই তার চারটি সেঞ্চুরি হয়ে গেছে, যা এক অনন্য রেকর্ড।


তবে তার এই বিধ্বংসী ইনিংস সত্ত্বেও দল জয় পায়নি রাজস্থান। ২২৯ রানের লক্ষ্য হায়দরাবাদ ৯ বল হাতে রেখেই তাড়া করে ফেলে। ম্যাচ শেষে বৈভবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন প্যাট কামিন্স। তিনি বলেন, “আমার মনে হয় ও আমার নতুন প্রিয় খেলোয়াড়। ও খুব জোরে বল মারে, ওর খেলা দেখা সত্যিই দারুণ।”


তিনি আরও বলেন, এমন ব্যাটারের বিপক্ষে বোলারদের নিখুঁত লাইন-লেন্থে বল করতে হয়, না হলে বল সহজেই মাঠের বাইরে চলে যায়। কামিন্সের মতে, বৈভবের ক্যারিয়ারের শুরুটা অত্যন্ত দারুণ এবং তার ব্যাটিং স্টাইল বেশ উপভোগ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ