ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ?

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস: পাঁচ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়
সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস: পাঁচ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।  মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত কয়েক দিন অব্যাহত থাকতে পারে।


পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহীর কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় সারাদেশে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।


পরবর্তী ২৪ থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে অতি ভারী বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। অন্যদিকে ঢাকা, রাজশাহী ও রংপুরে বৃষ্টি কিছুটা কমলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত বিস্তৃত হতে পারে। বিশেষ করে ঢাকা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত পরিস্থিতি প্রায় একই থাকতে পারে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে।


বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, পাঁচ দিন পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে এবং তাপমাত্রা আবার বাড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল