ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন ঢাবির সাবেক ভিসি নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার (জ্যেষ্ঠ কৌশলগত পরামর্শক) হিসেবে যোগদান
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন ঢাবির সাবেক ভিসি নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার (জ্যেষ্ঠ কৌশলগত পরামর্শক) হিসেবে যোগদান করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি গ্রহণের পর তিনি নতুন এই দায়িত্ব গ্রহণ করেছেন।


অধ্যাপক নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট বিশেষ প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে তিনি ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার পর এবার তিনি নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’ দর্শন—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—এর ভিত্তিতে পরিচালিত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে পাঁচটি স্কুলের অধীনে ১৪টি শিক্ষা কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম ২০২৫ সালের মার্চে শিক্ষা মন্ত্রণালয় এবং এপ্রিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চূড়ান্ত অনুমোদন পায়। এটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে সদস্যরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন এবং কোনো পারিশ্রমিক গ্রহণ করবেন না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে