ঢাকা | |

সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সম্পন্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১০ সময়
সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সম্পন্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়।


হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সারজিস আলম দীর্ঘদিন ধরে মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।


চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়, যা সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সারজিস আলম বর্তমানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ