ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে নবজাতক দগ্ধ, জীবন নিয়ে শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, বাধা দেয় যুক্তরাষ্ট্র দেশভাগ ও ভাষা আন্দোলনের গল্পে আনজুম হয়ে পর্দায় আসছেন ভাবনা ফেনী সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী জব্দ ডিসেম্বরে আপার দেশে ফেরার সুযোগ নেই : নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন শাকিব, শুরু ‘নিঃস্ব’র প্রস্তুতি চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী তাহসিফ সৌরি হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির হাতছানি!

আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে ঘিরে সরকারি চাকরিজীবীদের জন্য তৈরি হতে পারে এক দীর্ঘ ছুটির সুযোগ।
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২০ সময়
ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির হাতছানি!

আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে ঘিরে সরকারি চাকরিজীবীদের জন্য তৈরি হতে পারে এক দীর্ঘ ছুটির সুযোগ। কোরবানির ঈদ সাধারণত ত্যাগের মহিমা ও পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির সময় হিসেবে বিবেচিত হলেও ২০২৬ সালে এই ঈদে মিলতে পারে টানা ১১ দিনের অবকাশ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, ছুটির দিনগুলোর বিন্যাস এমনভাবে মিলেছে যে মাত্র দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলেই তৈরি হতে পারে দীর্ঘ এক টানা ছুটি।


প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে সাধারণ ও নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর আগে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় প্রাথমিকভাবে দীর্ঘ ছুটির সূচনা হবে। যদি কোনো চাকরিজীবী ২৪ ও ২৫ মে নৈমিত্তিক ছুটি নেন, তবে ছুটি শুরু হবে ২২ মে থেকেই। এরপর ২৬, ২৭ মে নির্বাহী আদেশের ছুটি এবং ২৮ মে ঈদের সাধারণ ছুটি যুক্ত হবে। পাশাপাশি ২৯ থেকে ৩১ মে পর্যন্ত আরও নির্বাহী আদেশের ছুটি থাকায় তা দীর্ঘতর হবে।


এছাড়া প্রজ্ঞাপনের ঐচ্ছিক ছুটির তালিকা অনুযায়ী, ১ জুন (সোমবার) ঈদের পরবর্তী চতুর্থ দিনে ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই ছুটি যুক্ত হলে পুরো ছুটির সময়কাল টানা ১১ দিনে পৌঁছাবে। ফলে কর্মজীবীদের জন্য এবারের ঈদ হতে পারে বছরের অন্যতম দীর্ঘ ও স্বস্তিদায়ক ছুটির সময়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী