ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍নতুন সিদ্ধান্ত বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার বর্ষার শুরুতেই নদীভাঙন, হুমকিতে শতবর্ষী বাজার হাঁটুপানিতে বসে এসএসসি পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল, নড়েচড়ে বসল প্রশাসন বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যত দুর্ঘটনা ও শিক্ষা শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট একরাতের বৃষ্টিতে হাওরে তলিয়ে গেছে বোরো ধান, হতবাক কেন্দুয়ার কৃষক লন্ডনে ২ ব্যক্তিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত গাড়িতে না নেওয়ায় চালককে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ যাত্রীর বিরুদ্ধে দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি

ইনুকে 'টেনশন না করতে বলা' দুই কনস্টেবল শাস্তির আওতায়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার সময় শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগ উঠেছে দুই কনস্টেবলের
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৫ সময়
ইনুকে 'টেনশন না করতে বলা' দুই কনস্টেবল শাস্তির আওতায়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার সময় শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগ উঠেছে দুই কনস্টেবলের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।


চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৯ এপ্রিল আসামি ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত দুই কনস্টেবল শৃঙ্খলাবহির্ভূত আলাপ-আলোচনায় লিপ্ত হন। ভিডিও ফুটেজে বিষয়টি স্পষ্টভাবে দেখা যায় বলে চিঠিতে দাবি করা হয়েছে। ট্রাইব্যুনালের মতে, এ ধরনের আচরণ নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি বিচারিক কার্যক্রমের জন্য হুমকি তৈরি করতে পারে। একই সঙ্গে ওই দুই পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।


এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ করে ‘টেনশন না করতে’ বলা হয়—এ নিয়ে আলোচনা শুরু হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির