ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

বিসিবি সভাপতির পদ থেকে তামিমের পদত্যাগের খবরটি ‘গুজব’

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আহ্বায়ক কমিটির প্রধান তামিম ইকবাল পদত্যাগ করতে যাচ্ছেন—এমন একটি খবর গত ৪৮ ঘণ্টায়
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
বিসিবি সভাপতির পদ থেকে তামিমের পদত্যাগের খবরটি ‘গুজব’

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আহ্বায়ক কমিটির প্রধান তামিম ইকবাল পদত্যাগ করতে যাচ্ছেন—এমন একটি খবর গত ৪৮ ঘণ্টায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও তা ভিত্তিহীন বলে দাবি করেছে তার ঘনিষ্ঠ সূত্র। তামিম ইকবালের কাছের একাধিক সূত্র জানায়, তিনি পদত্যাগের বিষয়ে কোনো আলোচনা করেননি এবং এ ধরনের ঘোষণার প্রশ্নই আসে না। তাদের মতে, তামিম ইকবাল বিসিবির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।


ক্রিকেট মহলে আরও একটি ধারণা ছড়িয়েছিল যে আহ্বায়ক কমিটিতে থেকে বিসিবির নির্বাচনে অংশ নেওয়া যাবে না, তাই পদত্যাগ বাধ্যতামূলক। তবে জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমান গঠনতন্ত্রে এমন কোনো বিধান নেই। আহ্বায়ক কমিটিতে থেকেই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব। সূত্রগুলো আরও জানায়, তামিম ইকবালের পদত্যাগ বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে যে প্রচার চলছে, তার কোনো ভিত্তি নেই এবং এটি বিভ্রান্তি তৈরি করেছে।


উল্লেখ্য, তামিম ইকবাল এর আগে জানিয়েছিলেন, আগামী জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বিসিবির নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ক্রিকেট নিয়ে জনআগ্রহ বেশি থাকায় এ ধরনের তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, যার অনেক সময় সত্যতা যাচাই ছাড়াই বিভ্রান্তি তৈরি হয় বলেও সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে