ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

হাওরের কৃষকদের রক্ষায় বিশেষ উদ্যোগ: ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় বোরো ধান ও চাল সংগ্রহের সময়সীমা এগিয়ে এনেছে সরকার। নেত্রকোণা, কিশোরগঞ্জ,
  • আপলোড সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৫১ সময়
হাওরের কৃষকদের রক্ষায় বিশেষ উদ্যোগ: ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় বোরো ধান ও চাল সংগ্রহের সময়সীমা এগিয়ে এনেছে সরকার। নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই ছয় জেলার জন্য আগামী ৩ মে থেকেই ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওর অঞ্চলের জন্য পূর্বনির্ধারিত ১৫ মে তারিখ পরিবর্তন করে ৩ মে নির্ধারণ করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলার ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল থাকবে। সেসব এলাকায় ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। চলতি বোরো মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।


সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে—প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন গমও ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।


সূত্র: খাদ্য মন্ত্রণালয়

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে