ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

ধান পানিতে তলিয়ে গেছে দেখে জমিতেই কৃষকের মৃত্যু

নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে পানিতে তলিয়ে যাওয়া ধানক্ষেত দেখে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকাল আটটার
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৪১ সময়
ধান পানিতে তলিয়ে গেছে দেখে জমিতেই কৃষকের মৃত্যু

নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে পানিতে তলিয়ে যাওয়া ধানক্ষেত দেখে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকাল আটটার দিকে রামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কৃষক আহাদ মিয়া (৫৫) সকালে শ্রমিকদের নিয়ে নিজের জমিতে ধান কাটতে গিয়ে দেখেন, প্রায় ছয় বিঘা জমির সব ধান পানির নিচে ডুবে গেছে। এই দৃশ্য দেখে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরিবার ও স্থানীয়দের ধারণা, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে চিকিৎসকদের মতে, এটি হৃদ্‌রোগজনিত কারণেও হতে পারে। আহাদ মিয়ার বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে এলাকার বিস্তীর্ণ জমির ধান নষ্ট হয়ে গেছে। নিজের ফসলের এমন ক্ষতি দেখে আহাদ মিয়া মানসিকভাবে ভেঙে পড়েন।


স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঋণ নিয়ে ছয় বিঘা জমিতে ব্রি-২৯ জাতের ধান আবাদ করেছিলেন। আকস্মিক বৃষ্টিতে সেই ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান এবং জোহরের নামাজের পর দাফন সম্পন্ন হয়। এদিকে একই কারণে এলাকায় আরও কয়েকজন কৃষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। টানা বৃষ্টিতে গোয়ালনগর ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল জানান, একজন কৃষক ধান কাটতে গিয়ে জমিতে মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে ত্রাণ সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে