ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

চট্টগ্রামে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন সহস্রাধিক নেতাকর্মী

সাতকানিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন স্থানীয় এলডিপির সহস্রাধিক নেতাকর্মী।
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৪৯ সময়
চট্টগ্রামে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন সহস্রাধিক নেতাকর্মী

সাতকানিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন স্থানীয় এলডিপির সহস্রাধিক নেতাকর্মী। শনিবার (২ মে) বিকেলে কেরানীহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সমাবেশে এই যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন।


অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির কর্মসূচি ও অবস্থান দেখে অনুপ্রাণিত হয়ে তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। নতুন যোগদানকারীরা বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। এই যোগদানে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাড়াও খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।


উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিছ সিকদার, ধর্মপুর ইউনিয়নের সভাপতি রিয়াদ কামাল এবং খাগরিয়া ইউনিয়ন নেতা আমিরুজ্জামান। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যোগদানের ফলে সাতকানিয়ার রাজনৈতিক সমীকরণে নতুন পরিবর্তন আসতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল