ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

কলেজে হামলা করে বহিষ্কৃত ছাত্রদল নেতাদের এমপির মধ্যস্থতায় ক্ষমা করলেন অধ্যক্ষ

নোয়াখালী সরকারি কলেজ-এ হামলা ও শিক্ষকের সঙ্গে অসদাচরণের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের ক্ষমা করে দিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৫৪ সময়
কলেজে হামলা করে বহিষ্কৃত ছাত্রদল নেতাদের এমপির মধ্যস্থতায় ক্ষমা করলেন অধ্যক্ষ

নোয়াখালী সরকারি কলেজ-এ হামলা ও শিক্ষকের সঙ্গে অসদাচরণের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের ক্ষমা করে দিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ছানা উল্যা। শনিবার (৩ মে) বিকেলে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের মধ্যস্থতায় কলেজে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। এর আগে গত বুধবার দুপুরে শিক্ষকরা মধ্যাহ্নভোজে থাকাকালে কলেজে একদল ছাত্রদল নেতাকর্মী হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে একজন শিক্ষক আহত হন এবং অন্যদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটে। পরে শিক্ষকরা জরুরি সভা করে অভিযুক্তদের বহিষ্কারসহ ৮ দফা দাবি জানায়।


ঘটনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় দপ্তর থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। কলেজ শাখার কয়েকজন শীর্ষ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় এবং সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়। শনিবার সংসদ সদস্য শাহজাহান সরাসরি কলেজে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেন। পরে শিক্ষার্থীরা ক্ষমা প্রার্থনা করলে অধ্যক্ষ অধ্যাপক মো. ছানা উল্যা তাদের ক্ষমা করে দেন।


তিনি বলেন, “ছাত্ররা ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তারা আমারই শিক্ষার্থী—আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছি।” সংসদ সদস্য শাহজাহান বলেন, শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, শিক্ষা ও শৃঙ্খলাই প্রধান হওয়া উচিত। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক শ্রদ্ধা ও দায়িত্ববোধের ভিত্তিতে থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল