ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেটের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যাত্রী মো. শামসুদ্দিনের
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেটের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। শনিবার (২ মে) দিবাগত রাতে আন্তর্জাতিক আগমন হলে এই অভিযান পরিচালিত হয়। বিমানবন্দর সূত্র জানায়, মাস্কাট থেকে আগত সালাম এয়ারের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর লাগেজে সিগারেটগুলো পাওয়া যায়। একই সময় আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকায় যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত সিগারেট থেকে প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাত্রী মো. শামসুদ্দিনকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


কাস্টমস ও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, অবৈধ পণ্য প্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে