ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী নিজের ‘মুক্তিযোদ্ধা সনদ’ ছিঁড়ে ফেলেছেন গয়েশ্বর চন্দ্র রায়- কারণ কী ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না: আখতার দক্ষিণ কোরিয়ায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির চাপায় সন্তানের মৃত্যু দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার, তদবিরে ছাড়া হবে না কাউকে: ডিএমপি কমিশনার শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির চাপায় সন্তানের মৃত্যু

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবার চোখের সামনেই প্রাণ হারিয়েছে এক মাদ্রাসা পড়ুয়া শিশু। বাস
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৩ সময়
বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির চাপায় সন্তানের মৃত্যু

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবার চোখের সামনেই প্রাণ হারিয়েছে এক মাদ্রাসা পড়ুয়া শিশু। বাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর পর ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। রোববার (৩ মে) সকালে দেবিদ্বারের নিউ মার্কেট এলাকায় আজগর আলী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত শিশুর পরিচয় জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে বাবা তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি বাসকে ওভারটেক করতে গেলে সামনে হঠাৎ একটি লরি চলে আসে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে যান। এতে শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে তুলতে গেলে পেছন থেকে আসা একটি লরি শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটি মারাত্মকভাবে আহত হয় এবং স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত শিশু আজগর আলী স্কুল সংলগ্ন একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।


স্থানীয়দের অভিযোগ, সড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থা বিরাজ করছে, যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত সড়ক সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে তারা মনে করছেন। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল