ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ। তারা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৫ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৫ সময়
রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ। তারা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর বিরুদ্ধে অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ তুলেছেন। শনিবার রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অভিযোগ উঠেছে, নতুন কমিটিতে বিবাহিত, অছাত্র এবং জেলা শহরের বাইরে বসবাসকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্থলী উপজেলা থেকে একজনকে এনে জেলা কমিটির সাধারণ সম্পাদক করায় ক্ষোভ বাড়ে।


এর জেরে রোববার সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালতলী বিএনপি কার্যালয়-এর সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন। তাদের অবরোধে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভে নবঘোষিত কমিটির সহসভাপতি নূর তালুকদার মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর জাভেদ, যুগ্ম সম্পাদক মোখতার আহমেদ ও পারভেজ হোসেন সুমন এবং প্রচার সম্পাদক আব্দুল আহাদকে অংশ নিতে দেখা গেছে।


সহসভাপতি নূর তালুকদার মুন্না বলেন, যাকে রাজস্থলী থেকে এনে সাধারণ সম্পাদক করা হয়েছে, তিনি স্থানীয় নেতাকর্মীদের চেনেন না—এমন কাউকে তারা মেনে নেবেন না। যুগ্ম সম্পাদক পারভেজ হোসেন সুমন অভিযোগ করেন, অর্থ ও উপহারসামগ্রীর বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত তা বাতিল করে নতুন কমিটি দেওয়ার দাবি জানান।


তবে এ অভিযোগ অস্বীকার করে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ বলেন, ছাত্রদল একটি বৃহৎ সংগঠন, এখানে সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করা সম্ভব নয়। পদ না পাওয়া নেতাকর্মীদের ক্ষোভ স্বাভাবিক হলেও সবাইকে সংগঠনের শৃঙ্খলা মেনে কেন্দ্রীয় নেতৃত্বের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের মে মাসে ফারুক আহমেদ সাব্বির-কে সভাপতি এবং আলী আকবর সুমন-কে সাধারণ সম্পাদক করে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে