ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না: আখতার

ক্ষমতায় থাকার সুযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে বিএনপি সরকার প্রয়োজনীয় সংস্কার থেকে সরে আসছে—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৭ সময়
ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না: আখতার

ক্ষমতায় থাকার সুযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে বিএনপি সরকার প্রয়োজনীয় সংস্কার থেকে সরে আসছে—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন। তিনি দাবি করেন, সরকার এখন সংস্কারের চেয়ে ক্ষমতা ভোগেই বেশি আগ্রহী। রোববার (৩ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।


আখতার হোসেন বলেন, গণভোটের পর বিএনপি কোন বিষয়ে সম্মত বা অসম্মত—তা এখন মুখ্য বিষয় নয়। বরং বাস্তবতা হলো, তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায় এবং সংস্কারের প্রশ্নে অনীহা দেখাচ্ছে। নির্বাচনের মাধ্যমে জনগণ যে দায়িত্ব অর্পণ করে, সেটিকে ক্ষমতার দৃষ্টিভঙ্গিতে দেখার মানসিকতা থেকে সরকার এখনো বের হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারের নতুন কাঠামো এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগ—এসব বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। এসব প্রস্তাব নিয়ে উন্মুক্ত আলোচনার আহ্বান জানান তিনি।


এনসিপির এই নেতা অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে ইতিবাচক অবস্থানের কথা বললেও ক্ষমতায় আসার পর সেই অবস্থান থেকে সরে এসেছে। তবে জনগণ এখনো সক্রিয় রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শুধু নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে জনগণ এখনই এসব বিষয়ে সচেতন ভূমিকা রাখছে এবং রাজনৈতিক সিদ্ধান্তগুলো মূল্যায়ন করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল