ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

দুপুরের মধ্যেই ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী, নদীবন্দরে সতর্কতা সংকেত

দেশের ওপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় রাজধানী ঢাকাসহ দেশের আটটি জেলায় ঝড়-বৃষ্টির
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৩৪ সময়
দুপুরের মধ্যেই ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী, নদীবন্দরে সতর্কতা সংকেত

দেশের ওপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় রাজধানী ঢাকাসহ দেশের আটটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে আজ সোমবার ভোর থেকে দুপুরের মধ্যে বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা যায়। এদিকে রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রার ক্ষেত্রে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কালবৈশাখী পরিস্থিতিতে বজ্রপাত ও ঝড়ো হাওয়ার ঝুঁকি বেশি থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল