ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

সত্যজিৎ রায়ের জন্মজয়ন্তী ঘিরে জাবিতে ২ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়-এর জন্মজয়ন্তী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। রোববার (৩
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৫১ সময়
সত্যজিৎ রায়ের জন্মজয়ন্তী ঘিরে জাবিতে ২ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়-এর জন্মজয়ন্তী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। রোববার (৩ মে) বিকেলে জহির রায়হান মিলনায়তনে ‘ইতিহাস ও ঐতিহ্য পরিষদের’ উদ্যোগে এবং ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এ উৎসবের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, সত্যজিৎ রায় ছিলেন এমন একজন নির্মাতা, যিনি মানুষের মনস্তত্ত্ব ও জীবন বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করে তা চলচ্চিত্রে অসাধারণভাবে তুলে ধরেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের শিক্ষা ও উন্নয়ন অংশীদারিত্ব বিষয়ক কাউন্সিলর নারপাত সিং। তিনি বলেন, ‘পথের পাঁচালী’র মাধ্যমে সত্যজিৎ রায় বিশ্ব চলচ্চিত্রে বাস্তবতাবাদের নতুন ধারা সৃষ্টি করেছিলেন।


নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক হারুন অর রশীদ বলেন, সত্যজিৎ রায়ের প্রতিটি চলচ্চিত্র ছিল পরিকল্পিত ও নান্দনিকভাবে নির্মিত, যা নতুন প্রজন্মের নির্মাতাদের জন্য অনুপ্রেরণা। উৎসবের অংশ হিসেবে চারুকলা বিভাগের সহযোগিতায় আর্ট ওয়ার্কশপ, চলচ্চিত্র বিষয়ক আলোচনা এবং বিশেষ মাস্টার ক্লাস আয়োজন করা হয়। প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল মাস্টার ক্লাস পরিচালনা করেন। দুই দিনব্যাপী এই উৎসব সোমবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার