ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

সংসদে নিজের ভোটের বিরুদ্ধে অবস্থান নেওয়া ‘অন্তহীন প্রতারণা’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ৭০ শতাংশ ভোটার জুলাই সনদে
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
সংসদে নিজের ভোটের বিরুদ্ধে অবস্থান নেওয়া ‘অন্তহীন প্রতারণা’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ৭০ শতাংশ ভোটার জুলাই সনদে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট (ভিন্নমত) খারিজ করে দিয়েছেন। রোববার (৩ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত দিনব্যাপী জাতীয় কনভেনশনের সমাপনী পর্বে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।


মিয়া গোলাম পরওয়ার বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের মতামত দিয়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা আগে গণভোটের পক্ষে অবস্থান না নিয়ে পরে জনগণের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি আরও বলেন, জনগণের দেওয়া সরাসরি রায়ই সর্বোচ্চ আইন, সংসদ কখনোই তার ঊর্ধ্বে নয়। তার ভাষায়, ডেলিগেটেড পাওয়ারের ভিত্তিতে সংসদ কার্যক্রম পরিচালিত হলেও গণভোটে জনগণ সরাসরি ক্ষমতা প্রয়োগ করেছে এবং সেই রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট কার্যত বাতিল হয়ে গেছে।


বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারা জনগণকে বিভ্রান্ত করছে এবং সংসদে এক কথা বললেও বাস্তবে গণভোটের রায় পুরোপুরি মানছে না, যা রাজনৈতিক প্রতারণার শামিল। তিনি আরও দাবি করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সঞ্চালনা করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। আলোচনায় আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে