ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

প্রকল্প বাস্তবায়নে অপচয় ও দুর্নীতি রোধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ

সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত এবং অপচয় ও দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের (ডিসি) আরও কঠোর হওয়ার
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:১৬ সময়
প্রকল্প বাস্তবায়নে অপচয় ও দুর্নীতি রোধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ

সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত এবং অপচয় ও দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের (ডিসি) আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অংশ হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


প্রতিমন্ত্রী বলেন, আগের মতো অনিয়মের সুযোগ এখন আর নেই। সরকারের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং তা বাস্তবায়নের সময়সীমাও সীমিত। তিনি জোর দিয়ে বলেন, প্রকল্প বাস্তবায়নে সময়ক্ষেপণ ও ব্যয় বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, প্রকল্পে বিনিয়োগের বিপরীতে কী পরিমাণ আয় বা রিটার্ন আসবে, তা এখন গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, ২০১৭ সালে নেওয়া অনেক প্রকল্প এখনও শেষ হয়নি, বরং বারবার সংশোধন ও ব্যয় বৃদ্ধি পেয়েছে, এমনকি সময়সীমাও বাড়ানো হয়েছে।


জোনায়েদ সাকি বলেন, এসব সমস্যার কারণ চিহ্নিত করে দ্রুত সমাধান আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে একটি কার্যকর নীতিমালা ও অ্যাকশন প্ল্যান প্রণয়নের কাজ চলছে, যাতে প্রকল্প বাস্তবায়নে গতি আনা যায়। তিনি আরও বলেন, বাজেটের পাশাপাশি একটি স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে এবং এডিপি বাস্তবায়নের দুর্বলতা ও সীমাবদ্ধতা দূর করতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল