ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ‘নিষিদ্ধ ঘোষিত’ বাংলাদেশ ছাত্রলীগ ১১টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে। সোমবার (৪ মে)
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩৩ সময়
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ‘নিষিদ্ধ ঘোষিত’ বাংলাদেশ ছাত্রলীগ ১১টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে। সোমবার (৪ মে) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিতে বঙ্গবন্ধু (বিজয় ২৪) হল, শেরে বাংলা হল, শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হলসহ বিভিন্ন আবাসিক হলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম প্রকাশ করা হয়েছে। এসব কমিটিকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।


তবে এই ঘোষণাকে ঘিরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ক্যাম্পাসের অন্যান্য ছাত্রসংগঠনগুলো। তাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন এভাবে কমিটি ঘোষণা করে ক্যাম্পাসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, সংগঠনটি নিষিদ্ধ এবং নেতৃত্ব পলাতক হওয়ায় এ ধরনের কমিটি বাস্তবতাবিবর্জিত। অপরদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল অভিযোগ করেন, এটি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং বেআইনি উদ্যোগ।


এদিকে বাম ছাত্রসংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোট-এর পক্ষ থেকেও এই পদক্ষেপের তীব্র সমালোচনা করা হয়েছে। তাদের মতে, নিষিদ্ধ অবস্থায় এমন কার্যক্রম ‘দুঃসাহসিক’ এবং অগ্রহণযোগ্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন ক্যাম্পাসে প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারবে না। অনলাইন কার্যক্রমও নজরদারিতে রাখা হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে।


উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এর আগে ১৬ জুলাই শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাবি ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন সংগঠনটির নেতাকর্মীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার