ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে নবজাতক দগ্ধ, জীবন নিয়ে শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, বাধা দেয় যুক্তরাষ্ট্র দেশভাগ ও ভাষা আন্দোলনের গল্পে আনজুম হয়ে পর্দায় আসছেন ভাবনা ফেনী সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী জব্দ ডিসেম্বরে আপার দেশে ফেরার সুযোগ নেই : নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন শাকিব, শুরু ‘নিঃস্ব’র প্রস্তুতি চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী তাহসিফ সৌরি হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

তিন দিনের মধ্যে কোচ চূড়ান্ত করবে বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল অনুষ্ঠিত
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
তিন দিনের মধ্যে কোচ চূড়ান্ত করবে বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল অনুষ্ঠিত দীর্ঘ তিন ঘণ্টার সভায় ১২৩ জন আবেদনকারীর মধ্য থেকে ধাপে ধাপে বাছাই করে ১০ জন কোচের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হলেও চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি। বাফুফে জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে অনলাইন আলোচনার মাধ্যমে একজন কোচ চূড়ান্ত করা হবে। তালিকাভুক্ত কোচদের সঙ্গে বেতন, শর্তাবলি এবং সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা চলবে।


বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু আবেদনকারীদের জীবনবৃত্তান্ত উপস্থাপন করেন। ১২৩ জন থেকে প্রথমে ৭৫, পরে ৫৫ এবং শেষ পর্যন্ত ১০ জনে তালিকা সীমিত করা হয়। এই ১০ জনই বিদেশি কোচ বলে জানা গেছে। সভা সূত্রে জানা যায়, সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু আবেদন করলেও তিনি চূড়ান্ত তালিকায় স্থান পাননি। এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল দলের কোচের নামও তালিকায় রয়েছে বলে জানা গেছে।


বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, বিদেশি কোচ নিয়োগে আরও সময় নেওয়া হচ্ছে এবং সিদ্ধান্ত চূড়ান্ত করতে কাজ চলছে। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, যিনি ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানও, পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন। তবে কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে ফুটবল অঙ্গনে। অনেকের মতে, উপমহাদেশের আবহাওয়া ও বাস্তবতা বিবেচনায় কোচ বাছাই নিয়ে অতিরিক্ত জটিলতা তৈরি করা হচ্ছে।


এদিকে আসন্ন মালদ্বীপ চার জাতি টুর্নামেন্ট ও সান মারিনোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিও চলছে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ এবং সান মারিনো ২১১ নম্বরে রয়েছে। মালদ্বীপ ফুটবল কর্তৃপক্ষ বাংলাদেশের পূর্ণ শক্তির দল, এমনকি হামজা চৌধুরী ও সামিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের অংশগ্রহণও আশা করছে। তবে বাফুফে জানিয়েছে, খেলোয়াড় সংকট ছাড়াই একাধিক দল গঠন করা সম্ভব হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী