ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

বাণিজ্য চুক্তির অগ্রগতিতে আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ

যুক্তরাষ্ট্রের ইউএসটিআর (অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ)–এর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ আজ মঙ্গলবার
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়
বাণিজ্য চুক্তির অগ্রগতিতে আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ

যুক্তরাষ্ট্রের ইউএসটিআর (অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ)–এর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ আজ মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন। তার এই সফরের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা। ঢাকার মার্কিন দূতাবাস ঢাকা সোমবার (৪ মে) এক মিডিয়া নোটে এ তথ্য জানায়। এতে বলা হয়, ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৫ থেকে ৭ মে পর্যন্ত ঢাকায় অবস্থান করবে এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবে।


মিডিয়া নোটে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের পণ্যের বাজারে প্রবেশ সহজ হবে। পাশাপাশি বিনিয়োগের বাধা দূর করে বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে। দূতাবাসের মতে, এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এটিই প্রথমবারের মতো কোনো উচ্চপর্যায়ের মার্কিন বাণিজ্য প্রতিনিধি ঢাকায় সফরে আসছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে