ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

কালিয়াকৈরে মহাসড়ক দখল করে বসছে বাজার, চরম দুর্ভোগ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ সার্ভিস লেন দখল করে প্রতিদিন বসছে অবৈধ ভাসমান হাটবাজার। ট্রাফিক
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়
কালিয়াকৈরে মহাসড়ক দখল করে বসছে বাজার, চরম দুর্ভোগ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ সার্ভিস লেন দখল করে প্রতিদিন বসছে অবৈধ ভাসমান হাটবাজার। ট্রাফিক পুলিশের কার্যালয়ের কাছেই শত শত দোকান গড়ে উঠলেও কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন—এমন অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, শুধু পল্লীবিদ্যুৎ এলাকাই নয়, মৌচাক, সফিপুর, চন্দ্রাসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও একইভাবে অবৈধ দোকান বসে গেছে। একটি সংঘবদ্ধ চক্র এসব দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলেও অভিযোগ উঠেছে।


সরেজমিনে দেখা গেছে, সার্ভিস লেন ও ফুটপাত পুরোপুরি দখল করে গড়ে উঠেছে কাপড়, জুতা, খেলনা, খাবার, সবজি ও নিত্যপণ্যের দোকান। এতে পথচারীদের চলাচলের কোনো জায়গা নেই। বাধ্য হয়ে থ্রি-হুইলার, গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষ মূল সড়ক ব্যবহার করছেন, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। স্থানীয়রা দ্রুত অবৈধ দোকান উচ্ছেদের দাবি জানিয়েছেন।


কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হুসাইন বলেন, “মহাসড়ক দখল করে হাট বসানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হবে।” অন্যদিকে নাওজোর হাইওয়ে থানার ওসি শওগাতুল আলম জানান, এর আগেও অভিযান চালানো হয়েছে এবং আবারও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মহাসড়ক দখলমুক্ত করতে শিগগিরই অভিযান চালানো হবে। পাশাপাশি চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে