ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, দুপুর ১০:২ সময়
নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (নম্বর-৫০২২/২০২৬)-এর ২৭ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে ২ মে তার মনোনয়নপত্র গ্রহণপূর্বক যাচাই-বাছাই করা হয়। পরে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।


জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে, ২১ এপ্রিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মাত্র ১৯ মিনিট বিলম্বে পৌঁছানোর কারণে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। পরবর্তীতে তিনি হাইকোর্টে রিট দায়ের করলে আদালত মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন।


আদালতের নির্দেশনার ভিত্তিতে ২ মে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং পরবর্তীতে আজ তাকে নির্বাচিত ঘোষণা করা হলো। উল্লেখ্য, এর আগে ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের বাকি ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে ইসি। এতে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন নারী সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


নুসরাত তাবাসসুম জ্যোতির নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের সবকটির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো। শপথ আয়োজনের জন্য গেজেট এখন সংসদ সচিবালয়ে পাঠানো হবে।


সূত্র: বাসস

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী