ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নকল ওষুধ বিক্রির দায়ে ভিসা নিষেধাজ্ঞায় ১৩ ভারতীয় যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই: ট্রাম্প হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ আমি আদালতে আসবো, হাজিরা দেবো, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা ধানের মণ ৮০০ টাকা, শ্রমিকের মজুরি ১২০০ শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, আটক ২ ফেন্টানাইল পাচারের অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

নারায়ণগঞ্জে এবার লুটপাটে আটক ৫ জনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

নারায়ণগঞ্জের সদর উপজেলার কাশিপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় আটক পাঁচজনকে হাতকড়াসহ পুলিশের কাছ
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:২৩ সময়
নারায়ণগঞ্জে এবার লুটপাটে আটক ৫ জনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

নারায়ণগঞ্জের সদর উপজেলার কাশিপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় আটক পাঁচজনকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি বুধবার (৬ মে) বিকেলে কাশিপুর ইউনিয়নের হাসেম বাগ এলাকায় ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সোলায়মানের বাড়িতে হামলা ও লুটপাটের খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে যায়। অভিযান চালিয়ে তারা লুট করা মালামালসহ দুইজনকে আটক করে এবং পরে আরও তিনজনকে গ্রেপ্তার করে হাতকড়া পরায়।


কিন্তু কিছুক্ষণের মধ্যেই ‘জনি গ্রুপ’ নামে পরিচিত একটি সশস্ত্র দল চাপাতি ও রামদা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াসহ পাঁচজন আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুট করা মালামালসহ কয়েকজনকে আটক করেছিল। পরে সংঘবদ্ধ হামলায় তারা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে তিনি জানান। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এর আগের দিন মঙ্গলবার একই জেলায় র‍্যাবের একটি গোয়েন্দা দলের ওপর হামলা চালিয়ে তিন সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো

দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো