ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বাসস্ট্যান্ডের চাঁদাবাজিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া বাসস্ট্যান্ডে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:৫৭ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:৫৭ সময়
বাসস্ট্যান্ডের চাঁদাবাজিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া বাসস্ট্যান্ডে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার (৬ মে) দুপুরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের পাশের ওই বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ডে বাস থামানো ও যাত্রী ওঠানামা ঘিরে চাঁদা আদায় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।


সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে মো. মালেক গাজী, মো. শাহীন, মো. সাজ্জাদ হোসেন ও মাহমুদ হাসানসহ অন্তত ৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মচারী মো. মিজান অভিযোগ করেন, এক পক্ষ দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ডে অতিরিক্ত টাকা আদায় করে আসছিল এবং এ নিয়ে বাধা দিলে হামলার ঘটনা ঘটে।


অন্যদিকে অভিযোগ অস্বীকার করে রিফাত মোল্লা দাবি করেন, তার লোকজনের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে এবং তাদের দুটি মোটরসাইকেলও ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও উঠে আসে। ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় রাজনৈতিক নেতারা চাঁদাবাজি বন্ধের দাবি জানান।


দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল