ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

সর্বাত্মক অভিযানে সরকারদলীয় পরিচয়েও ছাড় নেই

চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড দমনে সারা দেশে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী সারা
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১১:১০ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১১:১০ সময়
সর্বাত্মক অভিযানে সরকারদলীয় পরিচয়েও ছাড় নেই

চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড দমনে সারা দেশে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে তালিকা হালনাগাদ করে ‘সাঁড়াশি অভিযান’ শুরু করেছে। সূত্রে জানা যায়, কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে চাঁদাবাজির অভিযোগে আটক করে পুলিশ। যদিও ১২ ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনাকে চাঁদাবাজদের বিরুদ্ধে একটি সতর্কবার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, রাজধানীতে চলমান বিশেষ অভিযানে একদিনেই ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন তালিকাভুক্ত চাঁদাবাজ, ৪৮ জন চাঁদাবাজির অভিযোগে এবং বাকিরা সন্ত্রাস, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত বলে জানানো হয়েছে। ১ মে থেকে শুরু হওয়া অভিযানে পাঁচ দিনে মোট ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সরওয়ার বলেন, “চাঁদাবাজদের বিষয়ে কোনো তদবির গ্রহণ করা হবে না। তালিকা অনুযায়ী অভিযান চলবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”


পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটকে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা ও দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের নির্দেশ রয়েছে। একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে প্রায় ৬৫০ জন চাঁদাবাজ ‘গডফাদার’ হিসেবে চিহ্নিত, যাদের অনেকের রাজনৈতিক পরিচয় রয়েছে। এছাড়া প্রাথমিকভাবে প্রায় ৪ হাজার চাঁদাবাজের তালিকা তৈরি করা হয়েছে।


রাজধানীর মিরপুর এলাকাতেও চাঁদাবাজির বিস্তৃত নেটওয়ার্ক শনাক্ত হয়েছে, যেখানে শতাধিক স্পট থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। কুমিল্লার ঘটনাসহ বিভিন্ন স্থানে অভিযানের মাধ্যমে সরকার চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার