ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীতে ভাড়া বাসা থেকে জান্নাতুন নাঈম ফারিহা (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ২:৩৫ সময়
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীতে ভাড়া বাসা থেকে জান্নাতুন নাঈম ফারিহা (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে রহস্য ও নানা প্রশ্ন তৈরি হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাতে নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের একটি ভবনের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফারিহা নাঙ্গলকোট উপজেলার কান্দাল গ্রামের স্কুলশিক্ষক হানিফ মিয়ার মেয়ে। তিনি কোটবাড়ী এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহ উদ্ধারের একটি ছবি ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, বিছানার ওপর একটি চেয়ার রাখা এবং মরদেহের অবস্থান ছিল অস্বাভাবিক। এ কারণে অনেকেই মৃত্যুর ঘটনাকে সন্দেহজনক বলে মন্তব্য করছেন।


নিহতের বাবা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। তিনি দাবি করেন, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে পারিবারিকভাবে ফারিহার বিয়ে হয় মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। পরে বিভিন্ন পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল বলে জানা যায়। ঘটনার পর থেকেই ফারিহার স্বামী আত্মগোপনে রয়েছেন।


কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে