ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনার মদন উপজেলায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ২:৩৭ সময়
ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনার মদন উপজেলায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহসিনা ইসলাম এ আদেশ দেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করে। মামলার নথি অনুযায়ী, নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করে।


অভিযুক্ত আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি স্থানীয় হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল কবীর রুবেল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট টিপু সুলতান ডায়মন্ড।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে