ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

মারামারি করায় ভালভার্দে ও চুয়ামেনিকে ৭ কোটি টাকা করে জরিমানা করলো রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ-এ দুই মিডফিল্ডার ফেদে ভালভার্দে ও অরেলিন চুয়ামেনির মধ্যে হাতাহাতির ঘটনায় বড় ধরনের শাস্তি দিয়েছে
  • আপলোড সময় : ৯ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ৯ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
মারামারি করায় ভালভার্দে ও চুয়ামেনিকে ৭ কোটি টাকা করে জরিমানা করলো রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ-এ দুই মিডফিল্ডার ফেদে ভালভার্দে ও অরেলিন চুয়ামেনির মধ্যে হাতাহাতির ঘটনায় বড় ধরনের শাস্তি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই খেলোয়াড়কেই ৫ লাখ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ২২ লাখ) করে জরিমানা করা হয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে গত ৬ এপ্রিল ক্লাবের অনুশীলন সেশনে। অনুশীলনের সময় কথাকাটাকাটি থেকে শুরু হয়ে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুই খেলোয়াড় মুখোমুখি হয়ে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন, যা পরে ড্রেসিংরুম পর্যন্ত গড়ায়।


পরদিন ৭ এপ্রিল পরিস্থিতি আরও জটিল হয়। ভালভার্দে চুয়ামেনির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানালে উত্তেজনা বাড়ে। অনুশীলনের সময় এক কঠোর ট্যাকলকে কেন্দ্র করে আবারও বাগবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে ড্রেসিংরুমে বড় ধরনের সংঘর্ষ ঘটে। এতে ভালভার্দের শরীরে আঘাত ও রক্তপাতের ঘটনাও ঘটে বলে জানা গেছে। ঘটনার পর ক্লাবের পরিচালক হোসে অ্যাঞ্জেল সানচেজ জরুরি বৈঠক ডাকেন এবং উভয় খেলোয়াড়কে নিয়ে অভ্যন্তরীণ তদন্ত পরিচালিত হয়। ক্লাব জানায়, দুই খেলোয়াড়ই নিজেদের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন।


ক্লাব বিবৃতিতে আরও বলা হয়, ভালভার্দে ও চুয়ামেনি সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন এবং ক্লাবের নেওয়া যেকোনো শাস্তি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অবশেষে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় খেলোয়াড়ের ওপর ৫ লাখ ইউরো করে জরিমানা আরোপের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে