ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সাভারে ফুটপাত দখলে বাধা: হকারদের হামলায় আহত ৬ আনসার সদস্য

ঢাকার সাভারে মহাসড়ক ও ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান সরাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আনসার সদস্যদের ওপর হকারদের
  • আপলোড সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
সাভারে ফুটপাত দখলে বাধা: হকারদের হামলায় আহত ৬ আনসার সদস্য

ঢাকার সাভারে মহাসড়ক ও ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান সরাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আনসার সদস্যদের ওপর হকারদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকার নিউমার্কেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আনসার বাহিনীর অন্তত ছয়জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। প্রাথমিক তথ্য অনুযায়ী, আহত প্লাটুন কমান্ডার মো. শামসুজ্জামানের দুই চোখই ইটের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি দেখতে পারছেন না এবং তাকে দ্রুত ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। অপর সদস্য মো. মুন্নার মাথায় রড ও লাঠির আঘাতে গুরুতর ক্ষত হয়েছে এবং তিনি বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


অন্য আহত সদস্যরা হলেন মো. মাহিন, বরকতউল্লাহ মামুন, রিয়াদ ও তৌহিদুল ইসলাম। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বরকতউল্লাহ মামুন জানান, বিকেল ৫টার দিকে নিউমার্কেট এলাকায় হকারদের ফুটপাত দখলের অভিযোগ পেয়ে আনসার সদস্যরা সেখানে যান। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই ৪০ থেকে ৫০ জনের একটি দল চাপাতি, রড, লাঠি ও ইট দিয়ে তাদের ওপর হামলা চালায়। আনসার সদস্যদের হাতে শুধু লাঠি থাকায় তারা প্রতিরোধ করতে পারেননি।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও মহাসড়ক দখল করে ব্যবসা চলায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। প্রায় দেড় মাস আগে প্রশাসন অভিযান চালিয়ে এলাকা হকারমুক্ত করে। এরপর থেকে পুনরায় দখল ঠেকাতে প্রতিদিন দুই পালায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করে আসছিলেন। সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, হামলায় প্লাটুন কমান্ডারের দুই চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার দৃষ্টিশক্তি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।


এ বিষয়ে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস